পদ্মায় তীব্র স্রোত সন্ধান মিলেনী টঙ্গীবাড়িতে নদীতে নেমে নিখোঁজ গৃহবধুর
টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নেমে নিখোঁজ গৃহবধুর সন্ধানী মিলেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে পদ্মা নদীতে পানির স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সোমবার রাত দশটা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা এলাকার পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে গৃহবধূ নিখোঁজ রয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী নিখোজ হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম রাত সাড়ে ১০ টার দিকে বলেন, নিখোজ নারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সাভিস। পদ্মা নদীতে পানির তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
তিনি আরো বলেন বিকেল সাড়ে ৪ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ আসে , মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।
খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
নিখোঁজ জাহানারা বেগম টঙ্গিবাড়ী উপজেলার মিতারা গ্রামের ব মৃত সেন্টু শেখের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
Leave a Reply