1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নিখোঁজের খবরে দু-দিন অভিযানের পর নারীকে জীবিত পাওয়া গেল চাঁদপুরে - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো অর্ধ-শতাধিক গাছপালা ও পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি  মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে  মহাসড়কে  গাছ পড়ে যানজট  মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে অটোরিকশার উপর পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা চালকের টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নিখোঁজের খবরে দু-দিন অভিযানের পর নারীকে জীবিত পাওয়া গেল চাঁদপুরে মুন্সীগঞ্জে রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে ৪ দিন পর ফিরে পেলেন স্বামীর পঁচে যাওয়া মরদেহ নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে খু*ণ সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, নগদ টাকা ও সরঞ্জামসহ ৮ জন গ্রেফতার পদ্মায় তীব্র স্রোত সন্ধান মিলেনী টঙ্গীবাড়িতে নদীতে নেমে নিখোঁজ গৃহবধুর   টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোজ নারী ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সাভিস টঙ্গিবাড়ীতে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের 

টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নিখোঁজের খবরে দু-দিন অভিযানের পর নারীকে জীবিত পাওয়া গেল চাঁদপুরে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নিখোঁজের খবরে দু-দিন অভিযানের পর নারীকে জীবিত পাওয়া গেল চাঁদপুরে

টঙ্গিবাড়ী  প্রতিনিধি –

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস দুদিন নদীতে অভিযান চালানোর পরে জীবিত অবস্থায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পাওয়া গেছে। এ ঘটনায় স্বস্তি ফিরেছে তাঁর পরিবারে।

 

ফায়ার সার্ভিসের ডুবুরি দল যখন উদ্ধার অভিযান চালাচ্ছিল, তখন খবর আসে তিনি নিজেই চাঁদপুরে জীবিত আছেন।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জাহানারা বেগম (৪৮) নামের এক নারী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

 

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

 

এ সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান, তাঁর মা জাহানারা বেগমকে চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাঁকে চাঁদপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।তবে কিভাবে তিনি চাঁদপুরে গেলেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং দলটি স্টেশনে ফিরে যায়।

 

জাহানারা বেগম টংগীবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তাঁর পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নদীতে নিখোঁজ হওয়ার পর জীবিত অবস্থায় ফিরে আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews