মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে অটোরিকশার উপর পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা চালকের
নিজস্ব প্রতিনিধি-মুন্সীগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি বড় গাছ উপড়ে মালবোঝাই একটি অটোরিকশার উপরে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, ঝড়ের কারণে গাছটি উপড়ে অটোরিকশার উপর আছড়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন জরুরী পরিষেবা নাম্বার ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার ও গাছটি অপসারণ কাজ সম্পন্ন করেন।
Leave a Reply