1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো অর্ধ-শতাধিক গাছপালা ও পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি  - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো অর্ধ-শতাধিক গাছপালা ও পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি  মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে  মহাসড়কে  গাছ পড়ে যানজট  মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে অটোরিকশার উপর পড়লো গাছ, অল্পের জন্য রক্ষা চালকের টঙ্গীবাড়িতে পদ্মা নদীতে নিখোঁজের খবরে দু-দিন অভিযানের পর নারীকে জীবিত পাওয়া গেল চাঁদপুরে মুন্সীগঞ্জে রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে ৪ দিন পর ফিরে পেলেন স্বামীর পঁচে যাওয়া মরদেহ নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে খু*ণ সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, নগদ টাকা ও সরঞ্জামসহ ৮ জন গ্রেফতার পদ্মায় তীব্র স্রোত সন্ধান মিলেনী টঙ্গীবাড়িতে নদীতে নেমে নিখোঁজ গৃহবধুর   টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোজ নারী ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার অভিযানে ফায়ার সাভিস টঙ্গিবাড়ীতে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের 

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো অর্ধ-শতাধিক গাছপালা ও পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়লো অর্ধ-শতাধিক গাছপালা ও পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি

নিজস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝড়ে পল্লী বিদ্যুতের খুঁটি ও অন্তত অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দরি বাউশিয়া এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে পল্লী বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে মহাসড়কে ওপর পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট-বড় যানবাহন আটকা পড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসচালক মো. রহমত উল্লাহ বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঝড় শুরু হলে চোখের সামনেই একটি বিশাল গাছ রাস্তার ওপর পড়ে যায়। কোনো রকমে ব্রেক করে গাড়ি থামিয়েছি। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। কিন্তু তিন ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় আটকে আছি।

 

চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রী বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান বলেন, জরুরি কাজে ঢাকা থেকে রওনা হয়েছিলাম। কিন্তু গজারিয়ায় এসে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। বাসের ভেতরে গরমে শিশুরা কষ্ট পাচ্ছে। আশপাশে প্রয়োজনীয় কিছু পাওয়ারও সুযোগ নেই।

 

আটকে পড়া কাভার্ডভ্যান চালক শফিকুল ইসলাম বলেন, কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। সময়মতো পৌঁছাতে না পারলে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ চলছে, তবে গাছের সংখ্যা বেশি হওয়ায় সময় লাগছে।

 

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আখন্দ বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ও অর্ধশতাধিক গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মী ও গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে।

 

তিনি আরও বলেন, উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা সম্ভব হলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews