1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকায় সেজেছে টঙ্গীবাড়ীর ব্রিজ - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে টং দোকানের ভিতরে নিয়ে শিশুকে বলাৎকার, মিশুক চালক গ্রেপ্তার   মুন্সীগঞ্জে হোটেল থেকে ২ নারী আটক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকায় সেজেছে টঙ্গীবাড়ীর ব্রিজ লৌহজংয়ে বিদ্যুতের লুকোচুরিতে চরম দূর্ভোগ টঙ্গীবাড়ীতে ডাকাতি করতে এসে ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল  মুন্সীগঞ্জে কসাইয়ের হাতে কসাই খু*ণ বিয়ের কথা পাকা করে হববধূকে ধর্ষণ করে বিয়ে করতে অস্বীকার, যুবক  গ্রেপ্তার মুন্সীগঞ্জে পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না চোরের মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামি বাবু ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জে নদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার  ১০

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকায় সেজেছে টঙ্গীবাড়ীর ব্রিজ

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

 দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকায় সেজেছে টঙ্গীবাড়ীর ব্রিজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী সেতুতে। পুরো সেতুটা রঙিন পতাকায় সাজিয়ে স্থানীয় তরুণরা একে ‘আর্জেন্টিনা-ব্রাজিল ব্রিজ’ বানিয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর একপাশের রেলিং বরাবর সারি সারি বাঁশে টানানো হয়েছে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা। আর অন্য পাশে আকাশি-সাদা ডোরাকাটা আর্জেন্টিনার পতাকা। মাঝখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও উড়ছে গর্বের সাথে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকা পাশাপাশি উড়তে দেখে পথচারী থেকে শুরু করে এলাকার মানুষ অবাক হচ্ছেন।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল মৌসুম ঘিরে এমন আয়োজন। এলাকার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক তরুণরা মিলেই উদ্যোগ নিয়ে সেতু সাজিয়েছে। ঝগড়া নয়, উৎসবের আমেজ দিতেই এই ভাবনা।

সেতু দিয়ে যাওয়া রিকশাচালক রহমান বলেন, “রোজ এই সেতু দিয়া যাই।দেখি পুরা ব্রিজটাই পতাকায় ভরা। একপাশে মেসি, একপাশে নেইমারের দেশের পতাকা । দেখতে ভালাই লাগতাছে।”

 

টঙ্গীবাড়ির সিদ্ধেশ্বরী এলাকার এই সেতু এখন এলাকার নতুন আকর্ষণ। সেলফি তুলতে আসা দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমীরা বলছেন, মাঠের লড়াই মাঠেই থাকুক, সেতুতে থাকুক শুধু বন্ধুত্ব আর রং।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews