টংগিবাড়ীতে গাজাসহ আটক মাদক সেবনকারী ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ পুড়িয়া গাজাসহ ১ মাদক সেবনকারীকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে টংগিবাড়ী থানাধীন আব্দুল্লাহপুর ইউনিয়নের হাসকিরা বাজার এলাকা থেকে ০২ পুড়িয়া গাজাসহ আসামী নাইম শেখকে (৩৪) গ্রেফতার করা হয়।
নাইম শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর সূয়াপাড়া গ্রামের শফিক শেখের ছেলে।
গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলা কারাগার, মুন্সীগঞ্জে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply