1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর নাড়িভুঁড়ি বের - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ গ্রেফতার টংগিবাড়ীতে ব্রিজের ঢালে দাঁড়িয়ে রাখা বাস উঠে গেল অটোর উপর, চালক আহত  সিরাজদিখানে মিশুক চালককে ধাক্কা দিয়ে হাসপাতালে নেওয়ার কথা বলে রাস্তায় ফেলে যাওয়া ডামট্রাক চালক গ্রেফতার  ট্যালেন্টপুল বৃত্তি পেল সৌদি প্রবাসীর ছেলে রাইয়ান মুন্সীগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর নাড়িভুঁড়ি বের মুন্সীগঞ্জে টেইলারি দোকানের তোষকের নিচে পাওয়া গেল ১১০০ পিস ইয়াবা  ও ২ কেজি গাঁজা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে টঙ্গীবাড়ীর মেধাবী শিক্ষার্থী রিয়ান মুন্সীগঞ্জে বৃত্তি পেয়েছে ৮৪২ শিক্ষার্থী, প্রথম ইয়াজউদ্দিন মুন্সীগঞ্জে সংঘর্ষ অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর নাড়িভুঁড়ি বের

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ টাইম ভিউ

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর নাড়িভুঁড়ি বের, আশঙ্কাজনক অবস্থা

নিজস্ব প্রতিবেদক-

মুন্সীগঞ্জ শহরের ডিসি পার্ক এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম (১৮)। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং মাথায়ও গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে শহরের ডিসি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উত্তর ইসলামপুর ও দক্ষিণ ইসলামপুর এলাকার কয়েকজন যুবক সিয়ামের ওপর অতর্কিত হামলা চালায়। সিয়াম ও তার বড় ভাইয়ের সঙ্গে হামলাকারীদের পাওনা টাকা ও পূর্ববিরোধ ছিল।

হামলার সময় সিয়ামকে সুইচগিয়ার ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মাথায় গভীর ক্ষত হয় এবং পেটে আঘাত লেগে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার করেন।

সিয়াম সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার আসাদ বেপারির ছেলে। তিনি সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ* বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওনা টাকা ও পূর্বশত্রুতার জেরেই এই হামলা। সিয়াম এখনও কথা বলার মতো অবস্থায় নেই। তাই ঘটনার বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না।”

তিনি আরও জানান, হামলায় জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews