সিরাজদিখানে সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ গ্রেফতার
সিরাজদিখান প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ছাত্রসংগঠন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক. এডভোকেট আবু সাঈদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকাল সারে ৫টার দিকে রশুনিয়া ইউনিয়ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি মোঃ আলমগীর।
গ্রেফতার এডভোকেট আবু সাঈদ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের রশুনিযা গ্রামের বাসিন্দা এবং মৃত বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে সিরাজদিখান থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Leave a Reply