টঙ্গিবাড়ীতে নারীর মৃত্যু, পুলিশের তদন্ত চলছে
টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের তোস্তিপুর এলাকায় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
টঙ্গিবাড়ী জোন, ডিএসবি মুন্সীগঞ্জ সূত্রে জানা যায়, নিহত নারী বিভিন্ন এনজিও হতে অনেক টাকা ঋণগ্রস্থ ছিলো। ঋণ পরিশোধ করতে না পেরে সে হতাশায় ভোগছিলো। রবিবার (২২ জুন) দুপুর ১:৩০টা থেকে বিকাল ৪:৩০টার মধ্যে যেকোনো সময় টঙ্গিবাড়ী থানাধীন তোস্তিপুর গ্রামের একটি বসতঘরে এই ঘটনা ঘটে।
মৃত নারীর নাম আনোয়ারা বেগম (৫)। স্বামী: মৃত সিরাজ আকন। স্থায়ী ঠিকানা: শেওড়াতলা, নালিতাবাড়ী, শেরপুর। বর্তমানে তিনি তোস্তিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাশের বাসার এক প্রতিবেশী তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে গেলে ঘটনাটি টের পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। টঙ্গিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
টঙ্গিবাড়ী থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ওই নারী আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply