1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন মুন্সীগঞ্জের ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা টংগিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ডাস্টবিনের পাশ হতে জীবিত নবজাতক উদ্ধার মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী

মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন
নিজস্ব প্রতিনিধি-
 মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর উপর অবস্থিত ‘ও টি লাইবা ফ্লোটিং এন্ড ফিলিং স্টেশনে’  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩০জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে যে, নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর উপর থাকা ফ্লোটিং ফিলিং স্টেশনে আগুন লেগেছে।
খবর পাওয়ার সাথে সাথেই মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস পরিধান করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে অভিযান শুরু করেন। স্বল্প সময়ের মধ্যেই তারা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।
কর্মকর্তারা জানান, আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়তো, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের ফলে সেই সম্ভাব্য বড় দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews