1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন মুন্সীগঞ্জের ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা টংগিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ডাস্টবিনের পাশ হতে জীবিত নবজাতক উদ্ধার মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী

কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২ টাইম ভিউ

কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি-রাস্তার কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে  এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টায় বগুড়া শহরের বকশিবাজার এলাকা থেকে  স্বপন নামে  ওই ব্যবাসায়ীক গ্রেফতার করা হয়।

এর আগে, সোমবার দুপুরে শহরের কানছগাড়ী এলাকায় সাদা-কালো রঙের একটি কুকুরকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করা হয়। এ সময় কুকুরটি বাঁচতে প্রাণভয়ে দৌড়াতে গিয়ে রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় একটি মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, সোমবার দুপুরে খবর পেয়ে তিনি কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মামলায় তিনি উল্লেখ করেছেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন।

মামলার বাদী এমরান হোসেন বলেন, গতকাল আমরা জানতে পারি, একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, কুকুরটি ড্রেনের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুকুরটিকে কিছুটা সুস্থ করে তুলি। পরে অভিযুক্ত স্বপন মিয়ার বিরুদ্ধে সদর থানায় একটি এজাহার দায়ের করি। এজাহার দায়েরের পরপরই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব সময় প্রাণী কল্যাণে কাজ করে। আমরা চাই, ভবিষ্যতে যেন এ ধরনের নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং প্রাণীর প্রতি সবাই মানবিক আচরণ করে।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews