1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ সিরাজদিখানে বাবা ও দুই ছেলে মিলে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জ বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি, ১০৫ পিসসহ যুবক গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাদক সেবনের সময় আটক ৩ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি-
আগামী ২ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো সরকারি হরগঙ্গা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী মেহেদি হাসান হৃদয়’ এর (২০)।

কিন্তু বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিজের মোটরসাইকেল বাড়িতে থাকলেও বন্ধুর মোটরসাইকেলে করে চরাঞ্চলের দিকে যায় মেহেদি। রাতে শহরে বাড়ির দিকে আসার পথে ভিটিহোগলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কড়ই গাছের সাথে ছিটকে পড়ে যায় সে।

এ সময় গুরুতর রক্তাক্ত জখম হলে সাথে থাকা বন্ধুরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্য হয় তার।

মেহেদি আধারা ইউনিয়নের সৈয়দপুর দেওয়ান বাড়ির রুহুল আমিন দেওয়ানের পুত্র। এর আগেও সে এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তবে উত্তীর্ণ হতে পারেনি। পরিবারসহ দীর্ঘ বছর ধরে শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলো মেহেদি।

সোমবার কলেজপাড়ায় তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews