ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ
নিজস্ব প্রতিনিধি- থামছেই না ডেঙ্গুর দাপট। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে চলতি জুন মাসেই ডেঙ্গু কেড়ে নিল ১৩টি প্রাণ। আর চলতি বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।
সোমবার ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে: চট্টগ্রাম বিভাগ: ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ১ জন,
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ১ জন, ময়মনসিংহ বিভাগ: ১ জন
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫,৯২৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সব মিলিয়ে এ বছর ৫,৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি আর জমে থাকা পানির কারণে এডিস মশার বংশবিস্তার বেড়েছে। তাই জ্বর, শরীর ব্যথা বা র্যাশ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ঘরের আশপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন।
Leave a Reply