1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ সিরাজদিখানে বাবা ও দুই ছেলে মিলে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জ বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি, ১০৫ পিসসহ যুবক গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাদক সেবনের সময় আটক ৩ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি- কুমিল্লায় মাদক কারবারি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি তৌহিদুল আনোয়ার। এর আগে রোববার দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর কাটাবিল এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), একই এলাকার মৃত সুলতানের ছেলে আশিক (৩৫) এবং মো. ইকবালের ছেলে ইমন (১৯)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ জুন (বুধবার) রাত থেকে কাটাবিল এলাকায় মাদক কারবারিকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে গত ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময় ঘটে। এসময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পথচারী শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত জামসেদ হোসেন শ্রাবণকে (২২) ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড তাজা বুলেটসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই ওই ঘটনায় সরাসরি জড়িত ছিল। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার মূল অভিযুক্ত অপুসহ জড়িত অন্যদের সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) তাপস চন্দ্র উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews