1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ সিরাজদিখানে বাবা ও দুই ছেলে মিলে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জ বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি, ১০৫ পিসসহ যুবক গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাদক সেবনের সময় আটক ৩ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০ টাইম ভিউ

শ্রীকান্ত দাস-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮ইং সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জোবায়ের মাহমুদ ও সাধারন সম্পাদক ইমরান মোল্লা।

আজ সোমবার (২৯ জুন) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত শুধুমাত্র সাধারন সম্পাদক পদে ভোটারা ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইনের তথ্যমতে জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেলে নির্বাচনে অংশ গ্রহন করলেও  শুধুমাত্র সাধারন সম্পাদক পদে ইমরান এর প্রতিদ্বন্দ্বি একক ভাবে ছিলেন সেকান্দর আলী। এছাড়াও প্যানেলের অন্যান্য ১৬ টি পদে বিনা প্রতিদন্বিতায় জয়ী হন।

সমিতির মোট ভোটার সংখ্যা ২৫১ জন, ভোট কাস্ট হয় ২৩০। এতে ইমরান মোল্লা পেয়েছেন ১৭৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি সেকান্দর আলী পেয়েছেন ৫৬ ভোট।  অন্যান পদে জয়ী হয়েছেন সহ সভাপতি আবুল হোসেন ও মাধব মন্ডল, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রাজন, কোষাধক্ষ্য পদে মোঃ মকবুল হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে হাফেজ আহমেদ নয়ন, প্রচার প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক পদে মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে শফিউর রহমান মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে মোঃ সেলিম মিয়া, মোঃ নজরুল ইসলাম, আবু নাঈম সরকার, আব্দুল্লাহ রাতুল, আব্দুল্লাহ সরকার।

এ ব্যাপারে সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন জানান, জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। উভয় পক্ষের লোকজন সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোট গননা করেছি। শুধুমাত্র সাধারন সম্পাদক পদে নির্বাচন হয়েছে। বাকী পদে সকলেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। ফলাফল উভয়েই মেনে নিয়েছে। নির্বাচন চলাকালিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে সহযোগিতা করেন, আব্দুল কাউয়ুম রতন ও ফয়েজ আহম্মেদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews