1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ সিরাজদিখানে বাবা ও দুই ছেলে মিলে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জ বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি, ১০৫ পিসসহ যুবক গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাদক সেবনের সময় আটক ৩ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক-

ঢাকার গুলিস্তান বাস টার্মিনালে যাত্রী হয়রানি ও প্রকাশ্য চাঁদাবাজির শিকার হয়েছেন সিঙ্গাপুর প্রবাসী আবু দারদা পাঠান। মালামাল বহনের নামে অতিরিক্ত ভাড়া আদায় এবং টার্মিনাল স্টাফদের অবৈধ চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।

ভুক্তভোগী আবু দারদা পাঠান জানান, সোমবার (২৯ জুন)  মুন্সীগঞ্জের দিঘীরপাড় যাওয়ার উদ্দেশ্যে তিনি গুলিস্তান টার্মিনালে আসেন। বাসে ওঠার সময় তার ২টি সাধারণ লাগেজ বাসের বক্সে তোলার সময় চালক ও হেল্পার তার কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ১০০ টাকা আদায় করেন।

এরপর বাসে মালামাল তোলা হলে টার্মিনালের লাইনম্যান-কুলি পরিচয়ধারী কয়েকজন স্টাফ এসে তার কাছে অবৈধভাবে চাঁদা দাবি করেন। প্রবাসী হওয়ার সুবাদে তাকে ‘সহজ টার্গেট’ বানিয়ে এই হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আবু দারদা পাঠান বলেন, “আমরা রেমিট্যান্স যোদ্ধা। কষ্টের টাকা দেশে পাঠাই। কিন্তু দেশের মাটিতে পা রাখার পরই যদি এভাবে হয়রানির শিকার হই, তাহলে এর চেয়ে দুঃখের আর কী আছে?

তিনি আরও বলেন, “গুলিস্তানের মতো ব্যস্ত টার্মিনালে দিনের আলোতে যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। ব্যাগের জন্য কোনো রসিদ নেই, নিয়ম নেই। এটা এক ধরনের ডাকাতি।”

এই ঘটনার প্রতিকারে তিনি ৩টি দাবি জানিয়েছেন:
1. তদন্ত ও বিচার: গুলিস্তান-মুন্সীগঞ্জ রুটের বাসগুলোর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করা।
2. গ্রেফতার: যাত্রীদের জিম্মি করে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
3. নিরাপত্তা: টার্মিনালে প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য পুলিশি নজরদারি বাড়ানো।

এ বিষয়ে গুলিস্তান টার্মিনাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews