1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে একদিনেই ৫ জনের মৃত্যূ সিরাজদিখানে বাবা ও দুই ছেলে মিলে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম মাদক কারবার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জ বসত বাড়ির সামনে ইয়াবা বিক্রি, ১০৫ পিসসহ যুবক গ্রেফতার টঙ্গিবাড়ীতে মাদক সেবনের সময় আটক ৩ জনের কারাদণ্ড মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জ হতে সাবেক স্ত্রীর দ্বারা অপহৃত হয়ে  ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবীর অভিযোগ পাওয়া গেছে। পরে ওই যুবকেকে  ঢাকার গুলশান এলাকার একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার করেছে। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া যুবকের নাম ইনছান বেপারী (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, গত শুক্রবার (২৭ জুন) রাতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইনছান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তাঁর মা মুন্সিগঞ্জ সদর থানায় বিষয়টি জানান। পরে ইনছানের ব্যবহৃত মুঠোফোনের ইমো নম্বর থেকে পরিবারের কাছে কল করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে ইনছানের অবস্থান ঢাকার গুলশান এলাকায় শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর থানার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের সহায়তায় রোববার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজাদপুর ভোলা মসজিদের সামনে কাজী ভিলা এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইনছানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে ইনছান জানান, তাঁর সাবেক স্ত্রী মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০) কৌশলে তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে সাফামনির কথিত প্রেমিক মো. নুর হাছান নাঈমসহ কয়েকজন তাঁকে ওই বাসায় আটকে রেখে মারধর করেন এবং পরিবারের কাছে চার লাখ টাকা দাবি করেন।

পুলিশের তদন্তে মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনিকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে মুনিয়া আক্তার সাফা ওরফে সাফামনি (২০), নোয়াখালীর চাটখিল উপজেলার মো. সেলিমের ছেলে মো. নুর হাছান নাঈম (২৩), নোয়াখালীর চরজব্বার এলাকার মো. সোহেল (২৪), সুধারাম এলাকার মো. বেলায়েত হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার রোমান ইসলাম (২৩)।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews