1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন মুন্সীগঞ্জের ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া নবজাতককে রাখা হবে শিশু মনি নিবাসে মুন্সীগঞ্জে  ফিলিং স্টেশনে আগুন মুন্সীগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা টংগিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ডাস্টবিনের পাশ হতে জীবিত নবজাতক উদ্ধার মুন্সীগঞ্জে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে গেল প্রাণ এইচএসসি পরীক্ষার্থীর মুন্সীগঞ্জের প্রবাসীকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি, চরম হয়রানির অভিযোগ মুন্সীগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: জোবায়ের- ইমরান পরিষদ পুর্ন প্যানেল জয়ী

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি-
মেহেরপুরের গাংনী উপজেলায় নিজের বাবা মনির উদ্দিনকে হত্যার দায়ে ছেলে সিফাত ফকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সিফাত ফকির মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর কালিতলা পাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ এপ্রিল রাত ১০টার দিকে মনির উদ্দিন রাতের খাবার খেয়ে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ২টার দিকে তাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে ঘাতক পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়। পরবর্তীতে মামলার তদন্তভার দেওয়া হয় গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) এস এম বুলবুল আহমেদের ওপর। তদন্তের একপর্যায়ে নিহতের ছেলে সিফাত ফকিরের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজ বাবাকে হত্যার কথা স্বীকার করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম চলাকালে মামলায় মোট ৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ, জব্দ তালিকা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মামলার অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামি সিফাত ফকিরকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম শফিকুল আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews