ট্যালেন্টপুল বৃত্তি পেল সৌদি প্রবাসীর ছেলে রাইয়ান
নিজস্ব প্রতিবেদক- প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে কৃতিত্ব দেখিয়েছে সিরাজদিখান উপজেলার দক্ষিণ কোলা গ্রামের সৌদি প্রবাসী সাইদুল ফজল শেখ এর একমাত্র ছেলে মোঃ রাইয়ান।
রাইয়ান বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে। সে বর্তমানে বেলতলী জি জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
রাইয়ানের এই কৃতিত্বে পরিবার ও এলাকাবাসী রাইয়ানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
রাইয়ানের বাবা-মা ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, “আল্লাহ্ তা’আলা রাইয়ানকে লেখা পড়ায় সফলতা দান করুন, ওর বাবা-মায়ের মনের আশা পূরণ করুন, ওকে ভালো ও সুস্থ রাখুন এবং নেক হায়াত দান করুন।
Leave a Reply