1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ  - বিক্রমপুর চিত্র
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড টংগিবাড়ীতে ইয়াবা গাঁজাসহ আটকের পর এক মাসের কারাদন্ড, তারপরেও আসামীর হাসি  টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার বিমানবন্দর থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় টঙ্গীবাড়ির প্রবাসীসহ আহত-৯ মুন্সীগঞ্জ কারাগার হতে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টঙ্গীবাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্য বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা  নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দোয়া  বৃদ্ধার জন্য  ঘর নির্মাণ করে দিলেন এমপি  মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ 

মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ 

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
  1. মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ

 

সিরাজদিখান  প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী গত ২৯ তারিখ হতে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর মা আরজু বেগম সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালপদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে আনিসা আক্তার (১৭) মালখানগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত ২৯ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মালখানগর কলেজ রোড এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

লিখিত অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, দক্ষিণ তাজপুর এলাকার শামসুল শেখের ছেলে ও তার সহযোগী ৪-৫ জন মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মা আরজু বেগম বলেন, আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা বলেছে, মেয়েকে খোঁজাখুঁজি করলে তাকে ধর্ষণ করে হত্যা করা হবে এবং অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এমনকি আমার ছেলে নাবিলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে নিখোঁজ থাকায় এবং পরিবারের ওপর চলমান আতঙ্কের কারণে আমার দুই সন্তানই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। একজন মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছেন ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews