1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড - বিক্রমপুর চিত্র
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড টংগিবাড়ীতে ইয়াবা গাঁজাসহ আটকের পর এক মাসের কারাদন্ড, তারপরেও আসামীর হাসি  টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার বিমানবন্দর থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় টঙ্গীবাড়ির প্রবাসীসহ আহত-৯ মুন্সীগঞ্জ কারাগার হতে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টঙ্গীবাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্য বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা  নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দোয়া  বৃদ্ধার জন্য  ঘর নির্মাণ করে দিলেন এমপি  মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ 

মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২১ টাইম ভিউ

মা-মেয়েকে ধর্ষণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি- ফেনীর দাগনভূঞায় এক গৃহবধূকে ধর্ষণের পর তার মাকেও ধর্ষণের ঘটনায় করা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন।

রায়ে পলাতক প্রধান আসামি সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা দেওয়া হয়েছে আদালতে উপস্থিত আসামি নিপু কুমার দাসকেও। এ ছাড়াও অপর আসামি মো. আজাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত তিনজনই দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সাইফুল ইসলাম জয়নাল আবেদীনের ছেলে, আজাদ মৃত মাহমুদ আলীর ছেলে এবং নিপু কুমার দাস প্রভাত কুমার দাসের ছেলে। রায় ঘোষণার সময় আজাদ ও নিপু কুমার দাস আদালতে উপস্থিত থাকলেও সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় তিনি ১২ বছর বয়সী মেয়ে ও ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ২০১৮ সালের ৮ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে তিন আসামি তাদের বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করেন। দরজা খুলতেই তারা ঘরে ঢুকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন শুরু করেন।

মামলার এজাহার অনুযায়ী, একপর্যায়ে সাইফুল ইসলাম গৃহবধূর গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার মা বাধা দিতে এগিয়ে এলে নিপু কুমার দাস ও আজাদ তাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে যান। পরে বাড়ির পূর্ব পাশে একটি বীজতলার কাছে নিয়ে নিপু কুমার দাস তাকেও ধর্ষণ করেন। এ ঘটনায় আজাদ সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনার তিন দিন পর ২০১৮ সালের ১১ আগস্ট ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২০ জানুয়ারি দাগনভূঞা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রহীম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ ব্যাপারে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সাইফুল ইসলাম ও নিপু কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আজাদকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews