1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড - বিক্রমপুর চিত্র
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড টংগিবাড়ীতে ইয়াবা গাঁজাসহ আটকের পর এক মাসের কারাদন্ড, তারপরেও আসামীর হাসি  টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার বিমানবন্দর থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় টঙ্গীবাড়ির প্রবাসীসহ আহত-৯ মুন্সীগঞ্জ কারাগার হতে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টঙ্গীবাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্য বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা  নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দোয়া  বৃদ্ধার জন্য  ঘর নির্মাণ করে দিলেন এমপি  মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ 

সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ

সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

সিরাজদিখান  প্রতিনিধি:-মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনের নেতৃত্বে রশুনিয়া ইউনিয়নের ব্যাক ব্যাংক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলম (৫৮)-কে আটক করা হয়। তিনি মৃত ইব্রাহিম খানের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সিরাজদিখান থানার এসআই সোহেল রানা, এএসআই দ্বীন ইসলামসহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews