1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত - বিক্রমপুর চিত্র
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত সিরাজদিখানে  মাদক সেবনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড মা-মেয়েকে ধ-র্ষ-ণ দুই আসামির যাবজ্জীবন, অপরজনের ১০ বছরের কারাদণ্ড টংগিবাড়ীতে ইয়াবা গাঁজাসহ আটকের পর এক মাসের কারাদন্ড, তারপরেও আসামীর হাসি  টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার বিমানবন্দর থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় টঙ্গীবাড়ির প্রবাসীসহ আহত-৯ মুন্সীগঞ্জ কারাগার হতে ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টঙ্গীবাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাদ্য বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা  নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দোয়া  বৃদ্ধার জন্য  ঘর নির্মাণ করে দিলেন এমপি  মুন্সীগঞ্জে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে অপহরনের অভিযোগ 

টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

 

 টঙ্গীবাড়ির প্রবাসীকে এয়ারপোর্টে আনতে গিয়ে বেপরোয়া মাইক্রোবাসের  তিন গাড়িকে ধাক্কা দিয়ে পালানো চেষ্টা, ট্রাকের সাথে সংঘর্ষে, ৯ জন আহত

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে টঙ্গীবাড়ীগামী একটি মাইক্রোবাস উপজেলার নিমতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকার চালক গাড়িটি থামানোর চেষ্টা করলে মাইক্রোবাসের চালক দ্রুত পালানোর উদ্দেশ্যে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন। পরে সীমনপাড়া এলাকায় আবারও দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

এরপরও মাইক্রোবাসটি না থেমে দ্রুতগতিতে চলতে থাকে। একপর্যায়ে পূর্ব ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক আলমগীর জানান, সকালে ট্রাক নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সরাসরি তার ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত থাকেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews