1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে দাদী ঘুম পারিয়ে যাওয়ার কিছুক্ষন পরে বাবা বিছানায় পেল মেয়ের মৃতদেহ  - বিক্রমপুর চিত্র
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর ৪০ ফিট গভীর থেকে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ  মুন্সীগঞ্জে ৯মাদক মামলার আসামী ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার টঙ্গীবাড়ীতে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর  টঙ্গীবাড়ীতে জনগণের সহায়তায় ১০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক টঙ্গীবাড়িতে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি ফার্মেসিকে ৩ হাজার টাকা জড়িমানা মুন্সীগঞ্জে দাদী ঘুম পারিয়ে যাওয়ার কিছুক্ষন পরে বাবা বিছানায় পেল মেয়ের মৃতদেহ  মুন্সীগঞ্জ ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে দাদী ঘুম পারিয়ে যাওয়ার কিছুক্ষন পরে বাবা বিছানায় পেল মেয়ের মৃতদেহ 

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
মুন্সীগঞ্জে দাদী ঘুম পারিয়ে যাওয়ার কিছুক্ষন পরে বাবা বিছানায় পেল মেয়ের মৃতদেহ
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলিফা নামে দুই বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদি সোনিয়া তাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশ থেকে পাট আনতে যান। এ সময় শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে মেয়েকে নিস্তেজ ও নিঃশ্বাসহীন অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। এ ঘটনায় শিশুটির মা রীমা আক্তারকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শিশুটির জন্মের কিছুদিন পর রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।

শিশুটির বাবা রিফাত শেখ বলেন, “আমার মেয়ের মৃত্যু রহস্যজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি।”

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন  বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা চায় মৃত্যূর সঠিক কারন নির্ধারণ হোক।  ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews