মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ৩ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার বিনোদপুর এলাকায় বাজার মনিটরিং করা হয়।
মনিটরিংকালে মেসার্স এনাম এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ টমেটো সস দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিদানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে মেসার্স এমদাদ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের চাল ও গো খাদ্যের দাম মূল্য তালিকায় লেখা না থাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে দোকানটির ম্যানেজার ফয়সাল আহমেদকে ১০,০০০/ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার দাস,খাদ্য পরিদর্শক মোঃ শামিম হোসেনও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply