মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোহাগী (১৯) এর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে সোহাগী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। সে তিলারদী চর গুচ্ছ গ্রামের শহিদুল বেপারীর মেয়ে।
সংবাদ পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল যোগ দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অত্যন্ত ঝুঁকি নিয়ে ধলেশ্বরী নদীর ৪০ ফিট গভীর পানির নিচ থেকে সন্ধা ৬ টা ৪০ মিনিটের দিকে সোহাগীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মৃতদেহ নৌ পুলিশ ও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply