1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গিবাড়ীতে  স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে  বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে  স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে  বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী মুন্সীগঞ্জে  স্বর্নালংঙ্কার ও  নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ,স্বামীর অভিযোগ মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারনে উল্টে গেল  যাত্রীবাহী বাস  মুন্সীগঞ্জে টং দোকানের ভিতরে নিয়ে শিশুকে বলাৎকার, মিশুক চালক গ্রেপ্তার   মুন্সীগঞ্জে হোটেল থেকে ২ নারী আটক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের পতাকায় সেজেছে টঙ্গীবাড়ীর ব্রিজ লৌহজংয়ে বিদ্যুতের লুকোচুরিতে চরম দূর্ভোগ টঙ্গীবাড়ীতে ডাকাতি করতে এসে ধাওয়া খেয়ে পালাল দুর্বৃত্তরা; ফেলে গেল মোটরসাইকেল  মুন্সীগঞ্জে কসাইয়ের হাতে কসাই খু*ণ বিয়ের কথা পাকা করে হববধূকে ধর্ষণ করে বিয়ে করতে অস্বীকার, যুবক  গ্রেপ্তার

টঙ্গিবাড়ীতে  স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে  বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

টঙ্গিবাড়ীতে  স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে  বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিনিধি-

‍মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে  স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে  বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী নিখোজ রয়েছে।  আব্দুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া (পাইটালবাড়ী) এলাকার অর্পিতা নন্দী (১৭) নামে ওই স্কুল ছাত্রী ১৪ জুন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ অর্পিতা নন্দী স্থানীয় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি রতন চন্দ্র নন্দী ও অর্চনা রানী রায়ের মেয়ে।

অর্পিতার মা অর্চনা রানী রায় টঙ্গিবাড়ী থানায় এক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে ১৪ জুন সকালে অর্পিতা তার ছোট বোন অলি নন্দীকে (১২) সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে স্কুলে পৌঁছে ছোট বোনকে রেখে অর্পিতা তার বান্ধবী জান্নাতের সঙ্গে দেখা করার কথা বলে স্কুলসংলগ্ন জান্নাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও অর্পিতা স্কুলে ফিরে না আসায় তার ছোট বোন অলি নন্দী একাই বাড়িতে ফিরে আসে এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে অর্পিতার খোঁজ নিতে তার মা জান্নাতের বাড়িতে গেলে জান্নাত বিভিন্ন ধরনের তালবাহানামূলক কথা বলতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অর্পিতা নন্দীর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তাকে কোথাও খুঁজে না পেয়ে টংগীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার মা।

নিখোঁজ কিশোরীর সন্ধান পেলে পরিবারের মোবাইল নম্বর ০১৩২৩-৬৫৪৯৬২-এ যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের দাবি, অর্পিতাকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews