টঙ্গীবাড়ীতে গাঁজা সেবনের সময় ৩ জন গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি –
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সলিমাবাদ গ্রামে গাঁজা সেবনের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: হানিফ মিয়া, শহীদ সরদার ও মিলন বেপারী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সলিমাবাদ গ্রামের শহীদ সরদারের বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
Leave a Reply