1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন - বিক্রমপুর চিত্র
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড মুন্সীগঞ্জে দুই কক্ষে ৬ শ্রেণীর ক্লাস, গাদাগাদি করে পাঠ নিচ্ছে ১০৩ শিশু টংগিবাড়ীতে এইচএসসি পরীক্ষায় এগিয়ে রানা শফিউল্লাহ পিছিয়ে বালিগাঁও মুন্সীগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন টঙ্গিবাড়ীতে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে হামলায় শিশু মেয়ের পরে মারা গেলেন বাবাও মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ  মুন্সীগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে  আগুন  মুন্সীগঞ্জে বৃক্ষরোপনে অংশ নিবে ২৮’শ  শিক্ষার্থী 

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২০ টাইম ভিউ

 

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

 

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ৭ তলা ভবনের ৫ম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডে একটি বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপণ করে।

 

আগুন লাগার পর শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোগীরা নিরাপদে নেমে আসে।

 

ফায়ার সার্ভিস জানায়, আগুনে কেউ হতাহত হয়নি। আগুন টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোথাও ছড়ায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

 

 

 

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews