1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড - বিক্রমপুর চিত্র
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড মুন্সীগঞ্জে দুই কক্ষে ৬ শ্রেণীর ক্লাস, গাদাগাদি করে পাঠ নিচ্ছে ১০৩ শিশু টংগিবাড়ীতে এইচএসসি পরীক্ষায় এগিয়ে রানা শফিউল্লাহ পিছিয়ে বালিগাঁও মুন্সীগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন টঙ্গিবাড়ীতে ১৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে হামলায় শিশু মেয়ের পরে মারা গেলেন বাবাও মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ  মুন্সীগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে  আগুন  মুন্সীগঞ্জে বৃক্ষরোপনে অংশ নিবে ২৮’শ  শিক্ষার্থী 

মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

 মুন্সীগঞ্জের  মাইশার ঝুলিতে ৮ স্বর্ণ, সঙ্গে ৫টি জাতীয় রেকর্ড

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জের গজারিয়ার মেয়ে আবারও প্রমাণ করলেন, তিনিই বাংলাদেশের সুইমিং কুইন!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কৃতি সাঁতারু ফাতিহা মাহতাব মাইশা সিনিয়র লেভেলেও তার দাপট ধরে রেখেছেন। ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’ এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একাই ৮টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক জিতেছেন। শুধু তাই নয়, রিলে ইভেন্টসহ মোট ৫টি জাতীয় রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

 

অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের সেরা সাঁতারু (মহিলা) নির্বাচিত হয়েছেন গজারিয়ার এই গর্বিত কন্যা।

 

এর আগে জুনিয়র পর্যায়ে দেশ কাঁপানো মাইশা এবার সিনিয়র গেমসেও বাজিমাত করে জানিয়ে দিলেন, ভবিষ্যৎ তারই।

মাইশা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মেয়ে। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুমের মেয়ে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার রাজধানীর মিরপুর-২ এর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর কমডোর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews