1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে হামলায় শিশু মেয়ের পরে মারা গেলেন বাবাও মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ  মুন্সীগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে  আগুন  মুন্সীগঞ্জে বৃক্ষরোপনে অংশ নিবে ২৮’শ  শিক্ষার্থী  মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেফতার  সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, দুই নারী আটক পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার টঙ্গীবাড়িতে ব্রিটিশ আমলের পুরোনো  রাস্তায় কাঁটাতারের বেড়া

মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
  1.  মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে বাবার সামনে হত্যা, বাবাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা নামে ছয় বছরের এক শিশুকে হত্যা করে লাশ পরিত্যক্ত জমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মুল্লা ব্রিকস নামক একটি ইট ভাটার কাছে এই ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

 

নিহত শিশু তওবার বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে। তবে তিনি স্ব-পরিবারে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তওবার দাদা জয়নাল মিয়া রামকৃষ্ণদী এলাকায় একটি ইটভাটায় গত পাঁচ বছর ধরে কাজ করছেন। বুধবার বিকাল ৫ টায় দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে শিশু তওবা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা । এ সময় শিশুটিকে হত্যা করে লাশ ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা গোলাপ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

ছয় বছরের শিশুকে হত্যা এবং তার বাবাকে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজদীখান থানার ওসি মো আলাউদ্দিন বলেন,কি কারনে এই ঘটনাটি ঘটেছে তা এই মুহূর্তে এখনো কিছু বলতে পারতেছি না,একটু পরে বিস্তারিত জানাবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews