1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া সিরাজদিখানে ক্লাসরুমে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে ৩ আছাড়ের ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ উর্ধ্বগতি সেপ্টেম্বরেই আক্রান্ত ৯৩৭ জন মুন্সীগঞ্জে কলা রুটি খাওয়ায়ে অজ্ঞান করে অটো ছিনতাইয়ের চেষ্টা মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক মুন্সীগঞ্জে অ্যাডভোকেট বুলবুল আহমেদের মৃত্যুতে ডেথ রেভারানস: এক দিনের আদালত মুলতবী ঘোষণা মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারণে বাস উল্টে আহত কয়েকজন মুন্সীগঞ্জে রেললাইনের পাশ হতে নারীর মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, আলোচিত সেই ব্যাংক কর্মকর্তা কারাগারে মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

 

মুন্সীগঞ্জে স্বর্ণ-টাকা নিয়ে দুই সন্তানের মা উধাও, স্বামীর দাবি পরকীয়া

নিজস্ব প্রতিনিধি-মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া থেকে আকলিমা বেগম (৩৫) নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের ইসলাম মোল্লা (৪৩) এর স্ত্রী। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর স্বামী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে ইসলাম মোল্লা জানান, আকলিমা বেগমের সাথে তার ২১ বছরের দাম্পত্য জীবন। তাদের সংসারে ইসরাফিল (১৬) ও আরাফাত (১১) নামে দুই ছেলে রয়েছে।

তার অভিযোগ, বিয়ের পর সবকিছু ঠিক থাকলেও গত ৫/৬ মাস যাবত তার স্ত্রী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিলেন। তিনি কারো কথা শুনতেন না, সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন এবং স্বামী কাজে গেলে অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলতেন। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করলে উল্টো তাকে তালাকের হুমকি দিতেন।

 

গত ২২/০৯/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে স্বামী ও সন্তানরা ঘুমিয়ে থাকার সুযোগে কাউকে কিছু না বলে বসত ঘর থেকে বের হয়ে যান আকলিমা। এ সময় ঘরে থাকা ০১ ভরি স্বর্ণালংকার যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ২০ হাজার টাকা, নগদ ৩০ হাজার টাকা এবং তার ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে যান।

 

পরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাকে না পেয়ে তার পিতার বাড়ি ও আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওইদিন সকালে তাকে হাতে কাপড়ের ব্যাগ নিয়ে রিকশায় করে যেতে দেখা গেছে। তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরেও যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

 

ইসলাম মোল্লা তার অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলেন, তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন এবং ভবিষ্যতে চক্রান্ত করে যেকোনো বড় ধরনের অঘটন ঘটিয়ে তাকে ফাঁসিয়ে দিতে পারেন। তাই তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মগোপনে রয়েছেন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews