নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, ঢাকা থেকে মাওয়ার দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১১টা ৫৩ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
Leave a Reply