মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ, আলোচিত সেই ব্যাংক কর্মকর্তা কারাগারে
নিজস্ব প্রতিনিধি – অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরের অগ্রনী ব্যাংক অফিসার মোঃ শরিফুজ্জামান সোহাগকে (৪৩) জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে আনা হলে শ্রীনগর থানা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার শুনানী শেষে আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এর আগে শরিফুজ্জামান সোহাগকে মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া থেকে আটক করা হয়।্মোঃ
শরিফুজ্জামান সোহাগ পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা গ্রামের আবুল কালাম সরকারের ছেলে। তিনি ঢাকার আদাবর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, শরিফুজ্জামান সোহাগ ২০১৯ সাল থেকে শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজারস্থ শ্রীনগর প্লাজার ২য় তলায় অগ্রণী ব্যাংক পিএলসি, শ্রীনগর শাখায় অফিসার ক্যাশ হিসেবে কর্মরত আছেন। ব্যাংকে কর্মরত থাকাকালে ব্যাংকে বসেই বিভিন্ন তারিখ ও সময়ে অতিরিক্ত ১১/১২% সুদ প্রদানের প্রলোভন দেখিয়ে ব্যাংকের অগণিত গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান টাকা সংগ্রহ করে ব্যাক্তিগত সীল এবং ব্যাংকের ভাউচার প্রতারনা করে গ্রাহকদের গচ্ছিত বিপুল পরিমান টাকা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে আত্মসাত করেন মর্মে অভিযোগ উঠেছে। শরিফুজ্জামান সোহাগ গ্রাহকদের বিপুল পরিমান টাকা আত্মসাত করে ২২ সেপ্টেম্বর হতে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা ২৯ সেপ্টেম্বর তারিখ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার মিরপুর মডেল থানাধীন বাসা নং- ৩৭৩, মধ্য পাইকপাড়াস্থ তার বোনের বাসা থেকে আটক করা হয়। এসময় তাহার দখল হতে নগদ ১ লক্ষ ৪৫ হাজার ৫ শত টাকা, ২ টি এটিএম কার্ড, ১ টি চেক বই, ১ টি চাবি এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীকে তাহার আত্মসাতকৃত টাকার পরিমান এবং সন্ধান সম্পর্কে বিষয়ে জিজ্ঞাসাবাদে শরিফুজ্জামান সোহাগ কোন সদুত্তর দিতে পারেনি। শরিফুজ্জামান সোহাগ একজন সরকারি ব্যাংক কর্মকর্তা হওয়ায় এবং তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ ব্যাংক থেকে গ্রাহকদের সাথে প্রতারনামূলকভাবে অর্থ আত্মসাতের ঘটনা বিধায় উক্ত বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় শ্রীনগর থানার ইন্সপেক্টর মিল্টন দত্ত ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মতে বুধবার দুপুরে সাধারন ডাইরী মুলে আসামী শরিফুজ্জামান সোহাগকে আদালতে প্রেরন করেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, আসামীকে আদালতে আনা হয়েছে, শুনানী শেষে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।
Leave a Reply