1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা - বিক্রমপুর চিত্র
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে কৃষি কার্যালয় থেকে ধর্ষন মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার টঙ্গীবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে রা ইট নিক্ষেপ, জানালার গ্লাস ভাঙচুর  মুন্সীগঞ্জে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মুন্সীগঞ্জে  র‍্যাব পরিচয়ে ডাকাতি চেষ্টা,  চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টঙ্গিবাড়ীতে দই ও রসমালাইয়ের পাত্রে তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃ-ত্যূ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচি টংগিবাড়ীতে মিশুক চালককে চেতনানাশক খাইয়ে মিশুক ছিনতাইয়ের চেষ্টা ছিনতাইকারী গ্রেফতার 

মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জ আদালতের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় নবনিযুক্ত বিচারককে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবীরা।

এর আগে তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আতিকুর রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাসুদ-উর-রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সহ- সভাপতি ও সরকারি কৌশলী (ভিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আলমগীর কবির, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হুমাউন কবির মিজি শাহিন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নুর হোসাইন, আইনজীবী সমিতির কোষাধক্ষ্য অ্যাডভোকেট আজিজুর রহমান রাজিব সহ আদালতের অন্যান্য বিচারকগণ ও সমিতির আইনজীবীরা।

অনুষ্ঠানে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ তার বক্তব্যে আইন ও আদালতের উপর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews