শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জ আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আদালত প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা।
আরো উপস্থিত ছিলেন, শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাছিরুজ্জামান খান, সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও এ্যাডভোকেট হালিম হোসেন, সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট আবুল হাসান মৃধা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, কোর্ট পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা সহ আদালতের অন্যান্য বিচারক ও সমিতির আইনজীবীরা। এসময় বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তিনি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, আদালত প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
Leave a Reply