1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দাদি গ্রেফতার, ভিডিও ভাইরাল - বিক্রমপুর চিত্র
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দাদি গ্রেফতার, ভিডিও ভাইরাল গজারিয়ায় সরকারি খাস জমি দখলে দেড় শতাধিক নারী পুরুষের বাঁধা সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জ নিজে কাস্তে হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন জনপ্রশাসন সচিব মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি বিল্লাল গ্রেফতার সিরাজদিখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে  বিক্ষোভ মিছিল টঙ্গিবাড়ী দিয়ে নিয়ে যাওয়ার সময় কারেন্ট জালসহ ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে ঘুরতে এসে অটোরিকশা উল্টে আহত জার্মান পর্যটক টঙ্গিবাড়ীতে বাহির হতে দরজা লাগানো ঘর হতে  ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জ নকল সার তৈরির কারখানা সিলগালা, কৃষিজমি ভরাট করায় দুই লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দাদি গ্রেফতার, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

*মুন্সীগঞ্জে ২ বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলা দাদি গ্রেফতার, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক কলহের জেরে নিজের আড়াই বছরের নাতিকে আছাড় দিয়ে ফেলে দেওয়ার অমানবিক ঘটনায় অভিযুক্ত দাদিকে গ্রেফতার করেছে পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শ্রীনগর থানার তন্তর ইউনিয়নের কাননিসার গ্রামে তোফায়েল খানের বাড়ির উঠানে ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোসাঃ মুক্তা বেগম (৪৫) পারিবারিক কলহের জেরে তার নাতি নাফিন খান ওরফে রাইয়ান (২.৫), পিতা-নিরব খানকে কোলে থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়।

গত ২৫ সেপ্টেম্বর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে আহত শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেউলভোগ এলাকা থেকে অভিযুক্ত মুক্তা বেগমকে গ্রেফতার করা হয়। তার স্বামীর নাম তোফায়েল খান, সাং-কাননিসার ৭নং ওয়ার্ড, থানা-শ্রীনগর।

শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সাথে বাড়িতে রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews