1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক  - বিক্রমপুর চিত্র
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে  ট্রাকের নিচে খেলা করাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর  মুন্সীগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারী টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক  শ্রীনগরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, একাধিক আহত টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যু, উলঙ্গ মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্রসহ যুবক গ্রেফতার  টঙ্গিবাড়ীতে ৫  বছর পর প্রাণ ফিরল দূর্গম চরে, ৫ টাকাতেই মিলবে চিকিৎসা মুন্সীগঞ্জে ১৬০ বোতল ফেনসেডিল ধরনের এস্কাফ সিরাপসহ গ্রেফতার-২ মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ঢালে উল্টে গেলো বাস , গুরুতর আহত ৮   মুন্সীগঞ্জে মার্কেটে আগুন, পুড়ল ৩টি দোকান

টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে একই শিক্ষকের ছাত্র বাবা ও ছেলে বিদায় নিলেন দুই প্রজন্মের শিক্ষক

‎ নিজস্ব প্রতিনিধি –

‎মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ৩১ বছর শিক্ষকতার পর মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার সরকার।

‎১৯৯৫ সালের ১৭ জুন শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে যোগ দিয়ে অবসরজনিত কারণে দীর্ঘ কর্মজীবন শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

‎তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি অর্জন করে একাধিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ২০০৫ সালে নিরঞ্জন কুমার সরকার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরের বছর ২০০৬ সালে মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টংগিবাড়ী থানার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। তৎকালীন সভাপতি ছিলেন মো. নূর ইসলাম বেপারী।

‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তাঁর বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন।

‎অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক সহ-সভাপতি নুরুল আমিন বেপারী এবং বর্তমান সভাপতি শরীফ বেপারী।

‎বিদায়ের অনুষ্ঠানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে প্রাক্তন ছাত্র জাভেদ ব্যাপারীর স্মৃতিচারণ। তিনি জানান, নিরঞ্জন কুমার সরকারের কাছে তিনি পঞ্চম শ্রেণিতে পড়েছেন; বর্তমানে তাঁর সন্তানও একই শিক্ষকের ছাত্র। একই বিদ্যালয়ে একই শিক্ষকের কাছে পড়েছেন দুই প্রজন্ম।

‎তিনি বলেন, “আজকের দিনটি আমার কাছে ঐতিহাসিক একটি দিন। দুই প্রজন্মের শিক্ষার মেলবন্ধনের গল্প। দিনটি যেমন কষ্টের, একই সঙ্গে আনন্দেরও।”

‎বিদায়ী বক্তব্যে নিজের অর্জনের কৃতিত্ব সহকর্মী ও স্থানীয়দের দিয়ে নিরঞ্জন কুমার সরকার বলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা, শ্রেষ্ঠ স্কুলের গৌরব—এটা আমার একার কৃতিত্ব ছিল না। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকার শিক্ষিত তরুণ-যুবকদের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি। অনেকে বিনা বেতনে বিদ্যালয়ে এসে পাঠদান ও বিভিন্ন কাজে সময় দিয়েছেন বলেও জানান তিনি।

‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ঠিক মতো পড়াশোনা করবে এবং সব সময় সততার সাথে দেশ গঠনে আত্মনিয়োগ করবে।

‎অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নিরঞ্জন কুমার সরকারের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

‎৩১ বছর পর বিদায়ের দিনে তাই সামনে আসে একজন শিক্ষকের অর্জনের পাশাপাশি তাঁর সবচেয়ে বড় পরিচয়—যাঁর ছাত্র ছিলেন একসময় বাবা, আজ তাঁরই ছাত্র সন্তান‌ও।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews