মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, বিএনপির দলটির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন। বাকি অন্য স্হানে চিকিৎসা নিয়েছেন।
স্হানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। এ সময় এমপি শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি তৈরি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার (ওসি) তদন্ত মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে এ বিষয়ে দলটির দ্বাইত্বশীল কোন নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে অবস্থা করছে।
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের থানা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
Leave a Reply