1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে  উদ্বোধন হলো হাঁসের মাংসের বাহারি ব্যতিক্রমধমী খাবার নিয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ - বিক্রমপুর চিত্র
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে  উদ্বোধন হলো হাঁসের মাংসের বাহারি ব্যতিক্রমধমী খাবার নিয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ টংগীবাড়ীতে গভীর রাতে আগুনে পুড়লো  ৪ দোকান দেশি বিদেশী একটা ষড়যন্ত্রকারী দল বাংলাদেশকে ধ্বংস করা জন্য মাদক দ্রব্য পাচার করছে, এমপি  আব্দুস সালাম  টঙ্গিবাড়ীতে এসএসসি ব্যাচ-১৯৯২-এর পুনর্মিলনী  মুন্সীগঞ্জে নেশার টাকা জোগাড়ে কলা চুরি! ৫ ছড়া কলা ও ইয়াবাসহ যুবক আটক ডেঙ্গুতে প্রাণ গেল ইন্টারনেট ব্যবসায়ীর, মুন্সীগঞ্জে মৃত্যু ৩ পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭ আহত ৮৭৪ টংগিবাড়ীতে  ১ পুরিয়া গাজাসহ আটক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড এবার ডেঙ্গুর থাবায় প্রাণ গেল মুন্সীগঞ্জের আইনজীবী নাহিদ উজ্জলের মার্কেটে এই মুহূর্তে যত প্রয়োজন তার থেকে বহুগুন বেশি সার গোডাউনে আছে, মুন্সীগঞ্জে কৃষিমন্ত্রী

মুন্সীগঞ্জে  উদ্বোধন হলো হাঁসের মাংসের বাহারি ব্যতিক্রমধমী খাবার নিয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

মুন্সীগঞ্জে  উদ্বোধন হলো হাঁসের মাংসের বাহারি ব্যতিক্রমধমী খাবার নিয়ে ‘তৈ তৈ রেস্তোরাঁ’

নিজস্ব প্রতিনিধি –

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’। স্থানীয় ঐতিহ্য ও দেশীয় খাবারের স্বাদকে গুরুত্ব দিয়ে সাজানো নতুন এই রেস্তোরাঁয় থাকছে দেশী হাঁস ও পদ্মা নদী- আড়িয়াল বিলের তাজা মাছের বিভিন্ন পদসহ নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের জন্য রয়েছে পার্টি সেন্টারের সুবিধা।

শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হান্নান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন ও ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল-হাসান’সহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খাবারের আয়োজন, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরে তারা রেস্তোরাঁটির সফলতা কামনা করেন।

 

তৈ তৈ- দেশীয় হাঁসের নানা পদে বিশেষ আকর্ষণ:

রেস্তোরাঁটির বিশেষ আকর্ষণের তালিকায় রয়েছে দেশি হাঁস ভুনা, হাঁসের বিরিয়ানি, হাঁসের ঝিঙুড়িসহ হাঁসের মাংসের বিভিন্ন পদ। পাশাপাশি দেশীয় বিভিন্ন খাবারের আয়োজনও রাখা হয়েছে।

 

তাজা মাছ দেখে পছন্দ, এরপর রান্না:

‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’-এর অন্যতম বিশেষত্ব হিসেবে থাকছে হাঁসের মাংস ও তাজা মাছ দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা। উদ্যোক্তাদের দাবি, ভোজনরসিকদের কাছে তাজা মাছের স্বাদ ও মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রেস্তোরাঁটির স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মুহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা চেয়েছি এমন একটি রেস্তোরাঁ তৈরি করতে, যেখানে মানুষ শুধু খাবার খেতে আসবেন না, বরং ভালো খাবারের সঙ্গে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। এখানে দেশী হাঁস ও তাজা মাছ দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।

 

তিনি বলেন, বিশেষ করে আমাদের এলাকার ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছকে আমরা গুরুত্ব দিচ্ছি। একজন ক্রেতা নিজের পছন্দের মাছ দেখে নির্বাচন করতে পারবেন। এরপর সেটি তার পছন্দ অনুযায়ী রান্না করে পরিবেশন করা হবে। খাবারের স্বাদ, মান ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

 

উদ্যোক্তা কামরুল হাসান বলেন, হাঁসের মাংস আমাদের অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই হাঁসের বিভিন্ন পদকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। ক্রেতারা যেন স্বাদ ও মানের দিক থেকে সন্তুষ্ট হন, সেটাই আমাদের চেষ্টা।

 

পদ্মা-আড়িয়াল বিলের মাছকে গুরুত্ব:

মুন্সীগঞ্জের সঙ্গে পদ্মা নদী ও আড়িয়াল বিলের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের দেশীয় মাছের স্বাদ ও বৈচিত্র্য ভোজনরসিকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। সেই স্থানীয় ঐতিহ্যকে খাবারের আয়োজনে তুলে ধরতে চায় ‘তৈ তৈ রেস্তোরাঁ’।

 

রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রত্যাশা, পদ্মা নদী ও আড়িয়াল বিলের দেশীয় হাঁস ও তাজা মাছের ঐতিহ্যবাহী রান্না নতুন এ রেস্তোরাঁর অন্যতম প্রধান পরিচিতি হয়ে উঠবে। পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ

শুধু খাবারের আয়োজন নয়, পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর বিষয়টিও মাথায় রেখে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এ ছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়িক সভা ও ছোট-বড় আয়োজনের জন্য পার্টি সেন্টারের সুবিধা রাখা হয়েছে। কফিপ্রেমীদের জন্য রয়েছে প্রিমিয়াম কফির ব্যবস্থাও।

 

এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় বাড়তি সুবিধা:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগরের উমপাড়ায় রেস্তোরাঁটির অবস্থান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যাত্রীদের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিশেষ করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে:

দক্ষিণাঞ্চলের দিকে যাতায়াতকারী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকার দিকে আসা যাত্রীরা যাত্রাবিরতির সময় এখানে খাবার গ্রহণের সুযোগ পাবেন। পরিবার নিয়ে ভ্রমণে বের হওয়া মানুষের জন্যও এটি হতে পারে খাবার ও বিশ্রামের একটি সুবিধাজনক স্থান।

 

মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যাশা:

রেস্তোরাঁটির স্বত্বাধিকারী মুহাম্মদ কামরুল হাসান আরও বলেন, আমরা চাই ‘তৈ তৈ’ নামটি মানুষের কাছে ভালো খাবার ও সুন্দর পরিবেশের সঙ্গে পরিচিত হোক। ব্যবসার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। একজন মানুষ একবার এসে খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে আবার পরিবার-পরিজন নিয়ে ফিরে আসবেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, খাবারের মান ধরে রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকব। স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও যেন এখানে এসে মুন্সীগঞ্জের দেশীয় খাবারের স্বাদ নিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরির মাধ্যমে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ শ্রীনগরের খাবারের জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সব মিলিয়ে পদ্মার তাজা মাছ, আড়িয়াল বিলের দেশী মাছ, হাঁসের ঐতিহ্যবাহী রান্না, রুচিসম্মত পরিবেশ ও পার্টি আয়োজনের সুবিধা—এসবের সমন্বয়ে শ্রীনগরের উমপাড়ায় ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ ভোজনরসিকদের জন্য নতুন এক গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়ার প্রত্যাশা করছে।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews