মুন্সীগঞ্জে নেশার টাকা জোগাড়ে কলা চুরি! ৫ ছড়া কলা ও ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক-
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত কলা চোর স্বপনকে (৪০) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ ছড়া কলা ও আট পিস ইয়াবা।
ইয়াবাসহ আটকের পর জিজ্ঞাসাবাদে স্বপন শিবরামপুর ও খাররা এলাকার কলা চুরির কথা স্বীকার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট )রাতে অভিযান চালিয়ে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে চোরাইকৃত ৫টি কলার ছড়া উদ্ধার করা হয়।
ডিবি জানায়, স্বপন শুধু কলা চোর না। সে এলাকার বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপে এবং পুকুর থেকে মাছও চুরি করত। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
ডিবি জানায়, ইয়াবা বিক্রির টাকা ও নেশার খরচ মেটাতেই স্বপন এই চুরি করত। এলাকায় কলা ও মাদক চোরের উপদ্রব কমাতে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে।
আটকৃত স্বপনের বিরুদ্ধে মাদক ও চুরির মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
Leave a Reply