1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টংগিবাড়ীতে নারীকে মারধর করে ১৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

টংগিবাড়ীতে নারীকে মারধর করে ১৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৮ টাইম ভিউ

টংগিবাড়ীতে নারীকে মারধর করে ১৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি –

টংগিবাড়ী উপজেলায়  টাকা-পয়সা লেনদেনের বিরোধের জের ধরে এক নারীকে মারধর করে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে টংগিবাড়ী থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টংগিবাড়ী উপজেলার কামাড়খারা ইউনিয়নের মালিগাঁও গ্রামের তানিয়া বেগম (৩০), স্বামী- মোঃ কামাল হাওলাদার গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত অনুমান ১০টার দিকে নিজ বসত ঘরে ছিলেন। এসময় একই এলাকার সেন্টু ঢালী (৪০), আবু কালাম (৪০), বাবু হাওলাদার (৪১) ও তাহের (৩৫) তার ঘরে প্রবেশ করে গালিগালাজসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে নীলা-ফোলা জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারপিটের এক পর্যায়ে সেন্টু ঢালী ও আবু কালাম তানিয়া বেগমের বসতঘরের স্টীলের আলমারির ড্রয়ার থেকে নগদ ৩,০০,০০০/ টাকা এবং ৫ ভরি ওজনের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১০,০০,০০০/ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা তাকে অপহরণ ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।

তানিয়া বেগম জানান, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব থেকেই বিবাদীদের সাথে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তারা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

ঘটনার পর তিনি গ্রামের ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে দায়েরকৃত অভিযোগে তানিয়া বেগম উপযুক্ত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews