1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা - বিক্রমপুর চিত্র
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিখ্যাত শিল্পী মুন্সীগঞ্জের মুজিব পরদেশী কারাগারে টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা টংগিবাড়ীতে সাড়ে ৭ ফুট গাঁজা গাছসহ বৃদ্ধ গ্রেফতার সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর ৪০ ফিট গভীর থেকে নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ  মুন্সীগঞ্জে ৯মাদক মামলার আসামী ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার টঙ্গীবাড়ীতে মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর 

টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ

টঙ্গীবাড়িতে অবৈধ সীসা তৈরির কারখানায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় পরিচালিত একটি অবৈধ সীসা বা লেড তৈরির কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটি প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং পরিবেশগত বিধি-বিধান অনুসরণ না করেই কার্যক্রম চালাচ্ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছিল।

এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

ইউএনও তাহমিনা আক্তার জানান, “জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।

 

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews