টংগিবাড়ীতে সাড়ে ৭ ফুজ গাঁজা গাছসহ বৃদ্ধ গ্রেফতার
টংগিবাড়ী প্রতিনিধি- মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সাড়ে ৭ ফুট গাঁজা গাছসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। টংগিবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রোপনকৃত ১টি গাঁজা গাছ উদ্ধার করে। গাছটির উচ্চতা অনুমান ৭ ফুট ৬ ইঞ্চি।এ সময় গাছটির পরিচর্যাকারী মোঃ জামাল বেপারীকে (৬৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের মোঃ জামাল বেপারী (৬৮)। টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত রবি বেপারীর ছেলে।
মাতা: মৃত লিজা বেপারী
জামাল বেপারীর চার চালা টিনের বসত ঘরের পিছনে দক্ষিণ পাশে বিভিন্ন প্রকার ফলের বাগানের মধ্য এই গাজা গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলেন। এ সংক্রান্তে টংগিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা এসআই মোঃ ওসমান বলেন, বৃদ্ধর নিজ বাড়ি হতে গাজাঁ গাছসহ সোমবার বিকালের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply