মুন্সীগঞ্জে চুরির সময় পেশাদার ২ চোর গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে পেট্রোল পাম্পের জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় পেশাদার চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৮৪ হাজার ৮০ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় শ্রীনগর বুধবার (৫ আগস্ট ) গভীর রাতে শ্রীনগর থানাধীন ছনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-
১। সজিব মোল্লা (২৬), পিতা- লিটন মোল্লা, সাং- আজরাপপুর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর
২। সামির শিকদার (২০), পিতা- সুমন শিকদার, সাং- গয়তলা বাহেরচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আমিনুর রহমান (৬২) জানান, শ্রীনগর থানাধীন বেজগাঁও সাকিনস্থ বেজগাঁও এক্সপ্রেসওয়ে পেট্রোল পাম্পে ০৬-০৮-২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় পেট্রোলম্যান মোঃ কামরুল ইসলাম রনি (৩১) এবং মোঃ সাইফুদ্দিন মামুন (৪২) ডিউটিরত অবস্থায় দেখেন পাম্পের জেনারেটর রুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে জেনারেটরের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে শ্রীনগর থানার টহল অফিসার এসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পেট্রোলম্যানদের সহায়তায় অভিযান পরিচালনা করেন। পরে জনগণের সহায়তায় ছনবাড়ী এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
চোরদের হেফাজত থেকে জেনারেটরের ফুয়েল ফিল্টার, লুব ওয়েল ফিল্টার, ফুয়েল পাম্প, এয়ার ফিল্টার কাভার, সার্কিট ব্রেকার, ফ্যান বেল্ট, রেডিয়েটর কভার, বিভিন্ন সাইজের ৫৫টি এমএস নাট-বোল্টসহ মোট ২ প্রকার যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ৮৪,৮০০ টাকা।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ও অভ্যাসগত চোর। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply