1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ - বিক্রমপুর চিত্র
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার স্বামীর জানাজা শেষে  মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি  মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামীর মৃত্যুতে মুন্সীগঞ্জ কারাগার হতে দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু মোটরসাইকেল আরোহীকে ধ্বাকা দেওয়ার পর বাস থামাতে বলায় মুন্সীগঞ্জে ৪যাত্রীকে পিটিয়ে জখম মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারণে  প্রাইভেটকার দুর্ঘটনা, আহত ২ টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্থাণীয় এমপি 

মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

মুন্সীগঞ্জে পরকীয়া প্রেমিকের পা কু*পি*য়ে বিচ্ছিন্ন করার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগী ইউনিয়নের ধামদ এলাকায় পরকীয়ার জেরে এক যুবকের পা কুপিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামদ এলাকার বাসিন্দা নাসিরের সাথে তার প্রতিবেশি রনির স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে কিছুদিন আগে এলাকায় সালিশ মজলিস বসে। ওই সালিশে নাসিরকে জরিমানা করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এরই জের ধরে শুক্রবার (২১শে আগস্ট ) রাতে এশার নামাজ শেষে নাসির বাড়ি ফেরার পথে পেছন থেকে রনি তাকে রামদা দিয়ে কোপ দেয়। এতে নাসিরের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা আহত নাসিরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রনি পলাতক রয়েছে।

বজ্রযোগী ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, পরকীয়া নিয়ে আগে একবার বিচার-সালিশ হয়েছিল। কিন্তু এরপর এভাবে হামলার ঘটনা ঘটবে তা ভাবতে পারিনি।

তিনি আরো বলেন, আহতের বাম পায়ে আঘাত করা হয়েছে। আহতকে প্রথমে সদর হাসপাতালে পড়ে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews