স্বামীর জানাজা শেষে মুন্সীগঞ্জ কারাগারে দীপু মনি
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন শেষে তাকে বহনকারী প্রিজন ভ্যান মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি।
জানাজা শেষে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়।
দাফন শেষে বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়।
পরে সন্ধ্যা ৬টা বাজতে দুই মিনিট আগে, অর্থাৎ ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকে প্রবেশ করে। এর মধ্য দিয়ে প্যারোলে মুক্তির নির্ধারিত সময় শেষে তিনি আবার কারাগারে ফিরে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
Leave a Reply