1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পদে সিরাজদিখানের ইউপি চেয়ারম্যান  বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ - বিক্রমপুর চিত্র
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল আরোহীকে ধ্বাকা দেওয়ার পর বাস থামাতে বলায় মুন্সীগঞ্জে ৪যাত্রীকে পিটিয়ে জখম মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারণে  প্রাইভেটকার দুর্ঘটনা, আহত ২ টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্থাণীয় এমপি  ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পদে সিরাজদিখানের ইউপি চেয়ারম্যান  বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মুন্সীগঞ্জে বেপরোয়া গতির কারণে উল্টে গেল বাস , আহত ৭ মুন্সীগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা: ১৭ দিনেই আক্রান্ত ৩৬০ জন, প্রান গেছে  ১জনের মুন্সীগঞ্জে কাজে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবা উদ্ধার ৮ মামলার আসামিসহ দুই মাদক কারবারি গ্রেফতার  মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পদে সিরাজদিখানের ইউপি চেয়ারম্যান  বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২০ টাইম ভিউ

ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পদে সিরাজদিখানের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ

সিরাজদিখান  প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামীলীগের  অনুসারী ১৪ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলামকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিযেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, এ এইচ এম সাইফুল ইসলাম আওয়ামীলীগ সরকারের সময়কার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বিকল্প যুব ধারার সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি। এমন অবস্থায় তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দাযিত্ব দেওয়া বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছে বলে দাবি তাদের।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গত ১৩ আগস্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিযেশনের কেন্দ্রীয় কমিটির প্যাাডের চিঠি এ এইচ এম সাইফুল ইসলামের ফেসবুক আইডিতে আপলোড করাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিরাজদিখানের ১৪টি ইউনিয়নেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে কোলা ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তারা দাবি করেন। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট সংগঠনের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করে এ এইচ এম সাইফুল ইসলামকে ওই পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া।

এ বিষয়ে কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী বলেন, একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ভূমিকা, অতীত কর্মকান্ড ও জনসম্পৃক্ততা যাচাই করা উচিত। আমরা মনে করি, এ বিষয়ে যথাযথ অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়া দরকার।

কোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার বেপারী বলেন, সিরাজদিখানের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ পদায়ন নিয়ে ক্ষোভ হয়েছে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে অযাচিত অপপ্রচার চাই না। তবে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত তাকে দ্রুত বাদ বা বহিস্কার করা।

সিরাজদিখান উপজেরা যুবদল আহব্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুখ আহম্মেদ বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট সংগঠনকে দ্রুত বিষয়টি পর্যালোচনা করতে হবে। আওয়ামীলীগের দোসর
এ এইচ এম সাইফুল ইসলামকে পদ থেকে বাদ না দিলে তৃণমূল নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবেন। তবে সব কর্মসূচি আইনসম্মত ও শান্তি পূর্ণভাবে পালন করা হবে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে তারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন।

তবে এ এইচ এম সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্যর জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews