1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা - বিক্রমপুর চিত্র
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা মেঝেতে পড়ে আছে ভাঙা ফোন, রান্না করা মাংস মুন্সীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ নবদম্পতি মুন্সীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষককের মৃত্যু টংগিবাড়ীতে জনসাধারণের সহায়তায় ১০ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সীগঞ্জে  ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২  মুন্সীগঞ্জে ছাদে লাকড়ি শুকাতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত বৃদ্ধকে উদ্ধার করল ফায়ার সার্ভিস টংগিবাড়ীতে হেরোইন খাওয়ার সময় আটক ২ জনকে ১ মাস করে সাজা টঙ্গীবাড়ির আ”লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কারাগারে মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে বিএনপির আহব্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ টাইম ভিউ

মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৭ আগষ্ট) জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা নেওয়া এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২-এ এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অন্যদিকে, নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান সিভিল সার্জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews