1. shamimjugbd@gmail.com : News Room : News Room
  2. munna.janata@gmail.com : News Room : News Room
  3. news@munnadhaly.com : subeditor :
  4. jadusoftbd@gmail.com : Munna Dhaly : Munna Dhaly
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা - বিক্রমপুর চিত্র
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ির আ”লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কারাগারে মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে বিএনপির আহব্বায়কের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টংগিবাড়ীতে ২গাঁজা গাছসহ যুবককে গ্রেফতার  মুন্সীগঞ্জে স্বামীর জমিতে নিয়ে স্ত্রীকে হত্যা যুবকের যাবজ্জীবন কারাদন্ড মুন্সীগঞ্জের মাদকের হটস্পট থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিত কলেজের পরিচালনা পর্ষদ নিয়ে মানববন্ধন মা ও ছেলে একসাথে এসএসসি পরীক্ষা দিয়ে পেল জিপিএ-৫ মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের গ্যারেজে অগুন টঙ্গীবাড়িতে  খালের পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি-

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ভাই ভাই মেডিসিন কর্ণার নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরাতন কাচারি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে ফার্মেসিটিতে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ফার্মেসির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ বা প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন

সম্পাদক: এডভোকেট ব.ম শামীম

বার্তা ও বানিজ্যিক কার্যালয়: বাগমামুদালীপাড়া, বঙ্গবন্ধু সড়ক, মুন্সীগঞ্জ-১৫০০। আঞ্চলিক কার্যালয় টঙ্গিবাড়ী থানার গেটের বিপরীতে । সম্পাদক কতৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল প্রধান গলি ঢাকা থেকে মুদ্রিত।

© র্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews